Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হৃদরোগে আক্রান্ত যাত্রীকে নিয়ে চট্টগ্রামে বিমান অবতরণ

Bangla FMbyBangla FM
১২:২৪ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

চট্টগ্রাম প্রতিনিধি::
হৃদরোগে আক্রান্ত হওয়া এক যাত্রীকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে থাই এয়ারওয়েজের একটি বিমান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওই যাত্রীর নাম মো. সাজ্জাদ। তাঁর আসন নম্বর: 34H।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের এরিয়া কন্ট্রোল ইউনিট রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানায়, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট টিএইচএ৩৩৯ এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট এ্যাটাক করার কারণে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছে।

তাৎক্ষণিক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালক ও স্যাটোকে অবহিত করেন। রাত ১২টা ৪৫ মিনিটে বিমানটি ফার্স্ট কন্টাক্ট করে। রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।

বিষয়টি দ্রুত চট্টগ্রাম বিমানবন্দরের সংশ্লিষ্ট সকল সংস্থাকে অবহিত করা হয়। তিনি আরও জানান, রাত ১টা ৩১ মিনিটে বিমানটির গেইট ওপেন হয় ৷ বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার রাত ১টা ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন। ডাক্তার রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন এবং বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরবর্তীতে থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মো. আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে গিয়ে তারা পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।অতঃপর বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম