ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় এবং একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে হানিয়া ঢাকায় পৌঁছান। আগেই সামাজিক মাধ্যমে তিনি বাংলাদেশের প্রতি তাঁর আগ্রহ ও ভালোবাসা জানান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হানিয়া লিখেন, “আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?”
ঢাকায় তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে:
-
আহসান মঞ্জিলে ইউটিউবার ও মডেল রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিং (১৯ সেপ্টেম্বর)
-
শেরাটন হোটেলে বিশেষ অনুষ্ঠানে উপস্থিতি (২০ সেপ্টেম্বর)
-
এক্সক্লুসিভ ফটোশুট (২১ সেপ্টেম্বর)
হানিয়ার অভিনীত নাটক ও সিনেমা যেমন ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’ ইতিমধ্যেই বাংলাদেশের দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

