Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান

Tanazzina TaniabyTanazzina Tania
১২:০৭ pm ১২, সেপ্টেম্বর ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলাকালে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তিনি সেখানে আসেন। এ সময় তার সঙ্গে আরও ১৫–২০ জন নেতাকর্মী ছিলেন।
ফটকে অবস্থান নেওয়ার কারণ জানতে চাইলে আফজাল হোসাইন বলেন, ‘১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকে আজ নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন নির্বাচনের খোঁজ-খবর নিতে এসেছি।’
তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মোটরবাইকে করে স্থান ত্যাগ করেন। কিন্তু তার সঙ্গে আসা নেতাকর্মীরা সেখানে থেকে যান।
এদিকে ভোট গণনার সময় রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক ঘুরে দেখা যায়, ছাত্রশিবিরের শতাধিক সমর্থক অবস্থান করছেন। তাদের মধ্যে ডেইরি গেট এলাকায় প্রায় ২০০, প্রান্তিক গেট এলাকায় প্রায় ২০০ এবং বিশমাইল গেট এলাকায় শতাধিক সমর্থক অপেক্ষা করছিলেন।
 শিবির সমর্থকদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবির ভালো করেছে, সেই উৎসাহ থেকেই তারা রাত জেগে ফলাফলের অপেক্ষায় আছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিষয়টি আমি জানি না। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাবির ২১ হলে ভোটগ্রহণ হয়। তবে নানা অনিয়মের অভিযোগ তুলে বিকেল ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল নির্বাচন বর্জন করে এবং নতুন করে জাকসু নির্বাচন আয়োজনের দাবি জানায়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম শুরু
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মৌলভীবাজারে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে ১৬ অভিযোগ
  • আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই: ছারছীনার পীর ছাহেব
  • আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘নতুন চমক’ হতে পারেন কামরুল ইসলাম মাস্টার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম