Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরগঞ্জে পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৫৩ pm ০৭, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে দিনাজপুরের বীরগঞ্জে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক কর্মশালা।
 ৭ সেপ্টেম্বর (রবিবার) বীরগঞ্জ  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করছে পরিবেশবান্ধব আন্তর্জাতিক সংগঠন Ecollab International।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিশাত তাছনিম এই কর্মশালার অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে রয়েছেন কো-পার্টনার ইয়াশফি বিনতে আফজাল ও তাছকিয়া তানজিম। তাঁরা তিনজন মিলে বাস্তবায়ন করছেন সচেতনতা ভিত্তিক প্রজেক্ট ‘AshAlert’।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল ইসলাম
কর্মশালার অর্গানাইজার নিশাত তাছনিম জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে বৃদ্ধ, পথচারীর পাশাপাশি শিশুরা  মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । তাই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণই আমাদের প্রধান লক্ষ্য।
কর্মশালায় শিক্ষার্থীদের সামনে প্রজেক্ট উপস্থাপনার পাশাপাশি  প্যানেল আলোচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও  পরিবেশ রক্ষা  শিক্ষার্থীদের আরও উদ্বুদ্ধ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয় যা শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ করে তুলবে এবং বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করবে।
আয়োজকরা আশা করছেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ইটভাটার ধোঁয়ার ক্ষতিকর দিক সম্পর্কে যেমন সচেতন হবে, তেমনি পরিবেশবান্ধব জীবনধারার চর্চায় এগিয়ে আসবে। দীর্ঘমেয়াদে এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেহেন্দিগঞ্জে স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত
  • কালবৈশাখীর তাণ্ডবে শ্রীমঙ্গল বিপর্যস্ত
  • সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস
  • জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু
  • তালাক নামায় স্বাক্ষর করেই দুধ দিয়ে গোসল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম