Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে হিট স্ট্রোকে ধান খেতেই কৃষকের মৃত্যু

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৫৮ pm ০৫, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র গরমের মধ্যে ধানের জমিতে কীটনাশক ছিটানোর সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে নিজের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কৃষকের নাম ওয়ারেছ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
মৃত্যের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রোদ ও তীব্র গরমের মধ্যে বসতবাড়ি থেকে ৫০০ মিটার দক্ষিণ দিকে নিজের ধান খেতে কীটনাশক ছিটানোর জন্য যান আমার বড় ভাই। সন্ধ্যা হওয়ায় পরও বাড়ি ফিরে না আসলে আমরা পরিবারের লোকজন মিলে তাঁকে খুজতে থাকি। খুঁজাখুঁজির এক পর্যায়ে তাঁকে ধান খেতের জমির মধ্যে পড়ে থাকতে দেখি এবং সেখানে তাঁকে মৃত অবস্থায় পাই। সেসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের দিকে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। দুপুর সাড়ে ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা এর যেকোন সময় মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সুরতহাল করা হয়েছে। ঘটনাটি হৃদয়বিদারক। পা‌রিবা‌রিকভা‌বে তা‌কে দাফন করার প্রস্তুতি চলছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম