Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনের আগে আরও দু-একটা সরকার দেখা যেতে পারে: আসাদুজ্জামান রিপন

Bangla FMbyBangla FM
২:৫৬ pm ০৩, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

সদরুল আইন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আরও দু-একটা সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিপন বলেন, “অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে ’২৪-এর গণ-অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার আসতে পারে।

যেভাবে ‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’ সিক্যুয়েল আছে, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু।’”

গত ১৫ বছরে শেখ হাসিনার শাসন নিয়ে সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, “এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়–এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়া হয়েছিল।

বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ–সবার মধ্যে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক সমাবেশে আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন। আজ সেটিই সত্য হয়েছে।”

রিপন মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হলেও বিএনপি সামনে ক্ষমতায় আসতে পারলে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনআসাদুজ্জামান রিপনবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম