Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় রেল বৈষম্যের প্রতিবাদে কঠোর কর্মসূচির ঘোষণা

Bangla FMbyBangla FM
৩:০৭ pm ৩০, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0

 

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

বৃহত্তর সিলেটের প্রতি রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুলাউড়া জংশন রেলস্টেশনের প্ল্যাটফর্মে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে “৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন” ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়,দাবিগুলো অবিলম্বে না মানলে রেলপথ অবরোধ ও ট্রেন চলাচল বন্ধসহ আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল। বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক-সাংবাদিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এতে সংহতি জানান।

আন্দোলনকারীরা এক মাসের সময়সীমা বেঁধে দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন।

সেপ্টেম্বর মাসে প্রচারপত্র বিতরণ ও বিভিন্ন স্টেশনে যাত্রীদের সঙ্গে মতবিনিময়।

১৩–২৬ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক।

২৭ সেপ্টেম্বর কুলাউড়া স্টেশন প্ল্যাটফর্মে গণ-অনশন।

অক্টোবরের শুরুতে দাবি না মানলে রেল অবরোধ।

এর আগে একই দাবিতে আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান ও বিভিন্ন রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বক্তারা বলেন,সিলেট দীর্ঘদিন ধরে রেল যোগাযোগে বৈষম্যের শিকার। ব্রিটিশ আমলেই এ অঞ্চলে রেলপথ গড়ে উঠলেও বর্তমানে ট্রেনগুলোর ইঞ্জিন ও বগি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই ইঞ্জিন নষ্ট হয়ে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। অনেক স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মানুষ বঞ্চিত হচ্ছে।

১) সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালু।

২) সিলেট-আখাউড়া সেকশন সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা।

৩) সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু।

৪) বন্ধ হয়ে যাওয়া সব রেলস্টেশন চালু।

৫) কুলাউড়া স্টেশনে টিকিটের বরাদ্দ বাড়ানো।

৬) কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর-পরবর্তী যাত্রাবিরতি বাতিল।

৭) সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন।
৮) যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন।

বক্তারা স্পষ্ট করে বলেন,“এ দাবিগুলো সিলেটবাসীর ন্যায্য অধিকার। বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।”

Tags: কুলাউড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার
  • সাতক্ষীরার কালিগঞ্জে হেমায়েত বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • তাহিরপুরে মামলার আসামিসহ দুই সহযোগি গ্রেফতার
  • শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫
  • বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে র‍্যালি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম