Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নুরের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী

Nuri JahanbyNuri Jahan
১:২০ pm ৩০, অগাস্ট ২০২৫
in জাতীয়
A A
0

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ।

 

 

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে আহত নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্নিগ্ধ বলেন, আজ ভিপি নুরের ওপর হামলা হয়েছে, আগামীকাল আমাদের বা আপনাদের ওপর হামলা হবে না—এর কোনো নিশ্চয়তা নেই।

স্নিগ্ধের দাবি, নুর শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, আর সেই কারণেই তিনি হামলার শিকার হয়েছেন। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে— হামলাকারীরা নুরকে সিঁড়িতে ফেলে নির্মমভাবে মারধর করেছে। তিনি বলেন, এটি ছিল ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।

স্নিগ্ধ অভিযোগ করেন,  এ ধরনের ঘটনায় প্রমাণ হয়েছে যে, আইন-শৃঙ্খলা বাহিনী এখনও ফ্যাসিস্ট শক্তির হয়ে কাজ করছে।  সরকারের দায়িত্ব হলো বাহিনীকে নিয়ন্ত্রণে আনা, কিন্তু বর্তমান সরকারের আমলে তা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হামলার দায়ভার সরকারকেই নিতে হবে।

জাতীয় পার্টিকে ইঙ্গিত করে স্নিগ্ধ বলেন, ২০১৮ সালের নির্বাচনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ না করা হয়, তাহলে আসন্ন নির্বাচনকে আমরা ফ্যাসিবাদবিরোধী নির্বাচন হিসেবে মেনে নেব না।

 

ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা সত্ত্বেও স্নিগ্ধ মনে করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব রাজনৈতিক শক্তিকেই ঐক্যবদ্ধ হতে হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম