Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে উত্তেজনা, ভিপি নুর আহত

Bangla FMbyBangla FM
৪:০১ pm ২৯, অগাস্ট ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুর গুরুত্বর আহত হয়েছেন

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার ফলে আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালান।

অন্যদিকে গণঅধিকার পরিষদের অভিযোগ, জাপার লোকজন মিছিলের সময় ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে। দলের আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

“অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, “জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। শুনছি ফের কার্যালয়ে হামলা চালানো হতে পারে। তবে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন।”

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “গণঅধিকার পরিষদের হামলায় আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে আমাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সরে যায়।

পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।”সংঘর্ষের ফলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Tags: জাতীয় পার্টিভিপি নুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন
  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম