Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ 

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৩৮ am ২৬, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি, অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের বিচারের দাবীতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৪০নং চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন, খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম, হাসানসহ আরো অনেকে।এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের অবহেলা ও খামখেয়ালির জন্য আমাদের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। সকল স্কুলে উপবৃত্তির টাকা পেলেও আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছেনা। এছাড়া তিনি ছোট ছোট বাচ্চাদের দিয়ে বিদ্যালয়ের টয়লেট পরিস্কার, ক্লাসরুম ঝাড়ু, পানি টানানো সহ বিভিন্ন কাজ করান। বাচ্চারা কাজ করতে না চাইলে তাদেরকে মারধর ও বকাবকি করেন।
ফলে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না। এছাড়া প্রধান শিক্ষক শাহানাজ পারভীন অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি বিলম্বে স্কুলে আসেন এবং দুপুর ১টা দেরটার মধ্যে চলে যান। অফিসের কাজের অজুহাতে প্রায়ই বিদ্যালয়ে  অনুপস্থিত থাকেন। এসব অনিয়মের কোন অভিভাবক প্রতিবাদ করলে তাকে নানা হুমকি দামকি দেওয়া হয় এবং শাসানো হয়। এমনকি তার স্বামী আখতার হোসেন শানু বিভিন্ন অভিভাবদের দেখে নেওয়ার হুমকি দেন।
আমরা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দৃষ্টান্ত মূলক বিচার ও অত্র বিদ্যালয় থেকে দ্রুত অপসারনের দাবি জানাচ্ছি।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম