Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৫৪ am ২৫, অগাস্ট ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন।
এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে এবং উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে তার দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন।
রোববার (২৪ আগস্ট) তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক্স হ্যান্ডেলে এ আশাবাদের কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে ফলপ্রসূ ও ব্যাপক আলোচনার সময় দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়েছে।
 আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল– উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন।
আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্কের পুনরুজ্জীবন নিয়েও মতবিনিময় করেছি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে নতুন গতিশীলতা দেবে এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা ও সফর বিনিময় আরও বাড়বে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রোববার দিবাগত রাতে বাংলাদেশ ছেড়েছেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম