Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরের কাউখালীতে অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

Bangla FMbyBangla FM
১:১৩ pm ২১, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
মোঃশফিকুল ইসলাম ,স্টাফ রিপোর্টার:
অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বাশরী গ্রামে নির্মিত নতুন গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত উপকারভোগী ওমর ফারুক বলেন,
“আগে ঝড়-বৃষ্টি এলেই ঘর ভেঙে পড়ার ভয়ে আতঙ্কে থাকতে হতো। বাচ্চাদের নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে হতো। এখন মনে হচ্ছে আমি সত্যিকারের ঘর পেয়েছি। ঘরে ঠোকা প্রতিটি পেরেক আপনাদের জন্য দোয়া করবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক উদ্যোগ এটি। এই ঘর শুধু আশ্রয় নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপত্তা ও নতুন জীবনের প্রত্যাশা। আমরা চাই, প্রতিটি মানুষ মাথা গোঁজার ঠাঁই পাক এবং জীবনের কষ্ট কিছুটা হলেও কমুক।”
তিনি আরও বলেন,
“কাউখালী উপজেলার দুর্গত ও গৃহহীন পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ঘর প্রদান করা হচ্ছে। এসব ঘর তাদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে আনবে। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার প্রকাশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয়দের মতে, নতুন এই ঘরগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুধু প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ আশ্রয়ই দেবে না, বরং তাদের সামাজিক অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের দ্বিতীয় পর্যায় যেকোনো সময় শুরু
  • রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক ১০০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার
  • পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিলো ইরান
  • মার্কিন সাম্রাজ্যবাদের বুমেরাং: মধ্যপ্রাচ্যের স্নায়ুযুদ্ধ ও ওয়াশিংটনের ফিকে হওয়া আধিপত্য
  • যুক্তরাষ্ট্রের ওপর আস্থা পুরোপুরি হারিয়েছে ইরান: যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম