Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য অনুকরণীয় : নয়ন

Bangla FMbyBangla FM
১২:৪২ pm ১৪, অগাস্ট ২০২৫
in ক্যাম্পাস
A A
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনেই নয়, বরং নিরপেক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাইসুল ইসলাম নয়ন।  

সোমবার (১৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা কতৃক আয়োজিত “জুলাই বিপ্লবের জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫” অনুষ্ঠানে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সাংবাদিকতা করছে, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুসরণযোগ্য।”  তিনি আরো বলেন, বিপ্লব পরবর্তী সময়ে যদি জাতীয় সরকার গঠন হতো আর প্রতিটি রাজনৈতিক দলকে এক একটি মন্ত্রণালয়ের  দায়িত্ব দেওয়া সম্ভব হতো তবে জনগণ বুঝতে পারতো কোন মন্ত্রণালয়ে কত দুনীতি হয়েছে।,   

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, “জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক ছাত্র প্রতিরোধ, যা দেশের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জবির ছাত্ররা বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে জানে।”  

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের  অগ্নিকন্যা ও নবীন শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের অগ্নিকন্যা সম্মাননা ও নবীন বরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রায়হান হাসান রাব্বি ও সভাপতিত্ব করেন এ কে এম রাকিব।  ব্যতিক্রমী অনুষ্ঠানজুড়ে ছিল সম্মাননা প্রদান, আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনা।

মুজাহিদুল ইসলাম,  জবি প্রতিনিধি: 

Tags: nurul haque nurvp nurছাত্র অধিকার পরিষদজগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদরাইসুল ইসলাম নয়নসাংবাদিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬
  • ফ্যাসিবাদ রুখতে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান নাগরিক মঞ্চের
  • জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: আবুল কালাম আজাদ
  • ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যেতে প্রধান উপদেষ্টার আহ্বান
  • সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ ট্রাস্টি বোর্ড, ৪১ পরিবার পেল আর্থিক সহায়তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম