Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর দুদকের পরিদর্শন : হাজার কোটি টাকার পাথর লুট-পাট

Bangla FMbyBangla FM
২:৪৬ pm ১৩, অগাস্ট ২০২৫
in বাংলাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট :

সিলেটের সাদাপাথরে বিগত কয়েক মাসে হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত সাদাপাথরে অনুসন্ধানে গিয়ে এসব তথ্য জানান। তাঁর নেতৃত্বে ৯ সদস্যের একটি দল সেখানে পরিদর্শনে যায়।

পরে সেখানে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের কাছ থেকে নানান তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। লুটপাটের সঙ্গে কারা জড়িত সেটি অনুসন্ধানে তাদের এ পরিদর্শন বলে জানিয়েছে দুদক।

দুদক সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, এখানে বিগত কয়েক মাসে কয়েক শ কোটি টাকা এমনকি হাজার কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। এখানে সৌন্দর্য দেখতে আসা স্থানীয় লোকজন জানিয়েছেন, এখান থেকে বেশ কয়েকদিন ধরে পাথর আত্মসাৎ করে নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থে প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটনের কথা মাথায় না রেখে পাথর নিয়ে গেছে।

আমরা যে তথ্য পেয়েছি, সেগুলো নিয়ে আরো কাজ করতে হবে। আমরা এই সাদাপাথরে আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো পাথর ক্রাশার মেশিন আছে এবং দৃশ্যমান অবস্থায় দেখা গেছে। সেখানে বড় বড় পাথরগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে যাতে তারা বিভিন্ন ভাবে এগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে।

এটার সঙ্গে এখানকার প্রভাবশালী ব্যক্তি যারা আছেন, স্থানীয় লোকজন আর আমরা জানতে পারছি যে আরো উচু স্তরের যারা ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছে।

তিনি আরও জানান, আমরা এটা নিয়ে আরো কাজ করবো এবং এর তথ্য উদঘাটনে কাজ করবো। আজকে আমরা এটার সাথে কারা জড়িত থাকতে পারে, সেটা খোঁজার জন্য এসেছি। এটার প্রতিবেদন আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করবো। সে অনুযায়ী আমরা কাজ করবো। এখানে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা আছে কি না, সেটাও খুঁজেছি।

Tags: দুর্নীতিপ্রশাসনভোলাগঞ্জ সাদাপাথর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’
  • এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: ডেপুটি স্পিকার
  • বর্তমান ফুটবল বিশ্বকাপে ইরানের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা: একটি বিশ্লেষণ
  • বাড়ছে দুধকুমার নদের পানি নিম্নাঞ্চল প্লাবিত হ‌ওয়ার আশঙ্কা
  • ববিতে লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম