Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাপানে সার্জারির সময় বায়ুত্যাগে লেজার স্পার্ক:পুড়ে যায় রোগীর একটি পা

Bangla FMbyBangla FM
৮:৫৯ am ১০, জুলাই ২০২৫
in বিজ্ঞান প্রযুক্তি
A A
0

জাপানের টোকিও মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে লেজার সার্জারির সময় ঘটেছে এক অভাবনীয় দুর্ঘটনা। জরায়ুর সমস্যার কারণে অস্ত্রোপচারের জন্য ভর্তি হন প্রায় ৩০ বছর বয়সী এক নারী। কিন্তু সার্জারির একপর্যায়ে হঠাৎ রোগীর অন্ত্র থেকে নির্গত বায়ু লেজারের তাপে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত অপারেশন থিয়েটারের কাপড়ে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় রোগীর একটি পা।

এই অদ্ভুত ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অনেকেই এটিকে কার্টুন বা কল্পকাহিনির মতো বলে মন্তব্য করছেন। হাসপাতালের তদন্তে জানা গেছে, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতিতে কোনো সমস্যা ছিল না। মূলত রোগীর শরীর থেকে নির্গত গ্যাস এবং লেজারের বিকিরণের সম্মিলনেই আগুনের সূত্রপাত ঘটে। পরিবেশ এবং অস্ত্রোপচারের কাপড় আগুন ছড়ানোর পেছনে বড় ভূমিকা রাখে।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের চিকিৎসা পদ্ধতি ও সরঞ্জামে কোনো ত্রুটি ছিল না। তারা পুরো দায় চাপিয়েছে রোগীর অন্ত্রের গ্যাসের ওপর। মার্কিন চিকিৎসক ড. রবার্ট গ্ল্যাটার বলেন, ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। এমনকি অপারেশনের আগে ব্যবহৃত অ্যালকোহলভিত্তিক অ্যান্টিসেপটিক ভালোভাবে না শুকালে আগুন লাগতে পারে।

ঘটনাটি জানাজানি হতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে হাস্যরস ও ব্যঙ্গ। কেউ বলেছেন, এটা যেন কার্টুনের দৃশ্য, কেউ আবার বলেছেন—এটা হবে গল্প বলার মতো ঘটনা। তবে চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এই ঘটনা চিকিৎসা নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবার প্রয়োজনীয়তা তৈরি করেছে। কেননা প্রযুক্তি যত উন্নত হোক, মানবদেহের স্বাভাবিক ক্রিয়া সবসময় নিয়ন্ত্রণে আনা যায় না।

Tags: জাপানে সার্জারির সময় বায়ুত্যাগে লেজার স্পার্ক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্সি নিলামে এগিয়ে মেসি, পেছনে রোনালদো
  • নরসিংদী-২ পলাশে জামায়াতের ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ
  • প্রতিদিনের যেসব ৫টি অভ্যাসে নষ্ট হচ্ছে দাঁত
  • এপস্টেইনের গোপন নথিপত্রে ট্রাম্প, বিল গেটস থেকে মোদী তালিকায় আর কারা?
  • ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবিকে সতর্ক করল আইসিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম