Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত কৃষি ও ব্যবসা প্রতিষ্ঠান

Bangla FMbyBangla FM
৭:১৬ am ০৯, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0


বরিশাল প্রতিনিধি:

আষাঢ়ের টানা ভারী বৃষ্টিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। লাগাতার বৃষ্টিপাতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া নিম্নআয়ের পরিবারগুলো।

বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। ছোট যানবাহন, বিশেষ করে অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে সীমিত পরিসরে। অনেক চালক পেটের তাগিদে রাস্তায় বের হলেও যাত্রী মিলছে না বললেই চলে। কখনো রিমঝিম, কখনো বা মুষলধারে বৃষ্টিতে দিনভর দুর্ভোগ বাড়ছে।

দিনের শুরুতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, নিম্নাঞ্চলগুলো অতিরিক্ত বৃষ্টির পানি ও জোয়ারের পানিতে তলিয়ে আছে। চরাঞ্চলসহ অনেক গ্রামীণ এলাকায় মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে।

বৃষ্টিতে ডুবে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। একইভাবে অফিসপাড়ায় সেবা গ্রহণকারীর সংখ্যাও হ্রাস পেয়েছে। সাধারণ মানুষ একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। টানা বৃষ্টির কারণে আমন ধানের বীজতলা তৈরি করতে পারছেন না তারা। অপরদিকে শাকসবজি ও অন্যান্য তরিতরকারি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে অনেক কৃষি নির্ভর পরিবার চরম হতাশায় ভুগছে।

Tags: টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম