Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তানোরে ছাগল বিক্রির টাকা নিয়ে মারপিট ও ছিনতায়ের অভিযোগ

Bangla FMbyBangla FM
৭:২৬ am ০৬, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার মাদারিপুর বাজারে ছাগল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও ২০ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খলিল মাদারিপুর গ্রামের দুলাল, তার ভাই মিঠু ও রুবেল এবং বাবু ডাক্তার নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

খলিল অভিযোগ করেন, তিনি প্রথমে দুলালের কাছে ৩ হাজার টাকায় ছাগল বিক্রি করেন। কিন্তু দুলাল পুরো টাকা না দিয়ে ১০০ টাকা কম দেন। এতে খলিল ছাগল ফেরত নিয়ে বাড়ি চলে যান। পরবর্তীতে একই ছাগল ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

এর জের ধরে দুলাল, মিঠু ও রুবেল খলিলকে গালিগালাজ শুরু করেন। খলিলের চাচাতো ভাই মজিবুর বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। পরে খলিল এগিয়ে এলে তাকেও মারধর করে বাবু ডাক্তারের দোকানের কাছে নিয়ে যাওয়া হয়। খলিলের অভিযোগ, ওই সময় তার কাছে থাকা ধান ও ছাগল বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

অভিযুক্তদের দাবি, ঘটনার কোনো মারধর বা ছিনতাই হয়নি, শুধু কথাকাটাকাটি হয়েছে। খলিল তাদের ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করছেন।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৬ শিশু
  • সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু
  • বান্দরবানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক পর্যটক
  • ফরিদপুরে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন ও শিক্ষাকার্যক্রম
  • বান্দরবানে প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন হেলালকে বিএনপির সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম