Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার রনি নিহত, পরিবারে শোকের মাতম

Bangla FMbyBangla FM
১১:৩০ am ০৫, জুলাই ২০২৫
in প্রবাস
A A
0

মনির হোসেন, বেনাপোল:

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের যুবক ফরহাদ আহম্মেদ রনি (৩০) মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে মালয়েশিয়ার কলারামপুর সিটির কেলাং শহরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি কায়বা ইউনিয়নের ৮ নম্বর বাগুড়ী ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ আলীর ছেলে। তিনি মালয়েশিয়ায় একটি নির্মাণ কোম্পানিতে কানেকশন মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কাজ করার সময় একটি ক্রেনের চেইন ছিঁড়ে কংক্রিটের ভারী অংশ (স্থানীয়ভাবে পরিচিত ‘লংকান’) রনির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রনির সহকর্মী কুদ্দুস আলী ফোন করে পরিবারকে মৃত্যুর খবর জানান।

নিহতের বাবা মাহমুদ আলী জানান, তিন বছর আগে সংসারের স্বচ্ছলতা ফেরাতে একমাত্র ছেলে রনি মালয়েশিয়ায় পাড়ি জমায়। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রনি স্ত্রী, চার বছরের এক কন্যা সন্তান, মা, বাবা ও এক ছোট বোন রেখে গেছেন।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, “রনির মরদেহ দেশে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

স্থানীয়ভাবে রনির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এলাকার মানুষ দ্রুত মরদেহ দেশে ফেরত এনে রাষ্ট্রীয় সহায়তায় দাফনের দাবি জানিয়েছেন।

Tags: পরিবারে শোকের মাতমমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার রনি নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি
  • বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বাবার মরদেহ ফেলে রেখে সম্পত্তি নিয়ে সন্তানদের সংঘর্ষ
  • ডেঙ্গু ঠেকাতে মাঠে নামছে বিশেষ টাস্কফোর্স
  • মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় পারফরমেন্স বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তারা পুরস্কৃত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম