Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় ছাওলা ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
২:৩৪ pm ০৩, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

পীরগাছা (রংপুর) প্রতিনিধি –

রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়ন বিএনপির নির্বাচনে সভাপতি পদে শাহ মোঃ নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম 

 ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুন নির্বাচিত হয়েছেন।সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার ছাওলা ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি ওয়ার্ড থেকে ৪৫৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান। ৪৫৯ ভোটের মধ্যে ছাতা প্রতীকে ২১৭ ভোট পেয়ে শাহ মোঃ নুরে আলম সিদ্দিকী  সভাপতি,ফুটবল প্রতীকে ১৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম,মাছ প্রতীকে ১৭৩ ভোট পেয়ে মাহমুদুল হাসান মামুন সাংগঠনিক সম্পাদক বিজয়ী হন।নির্বাচনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, জাকির আহমেদ, আব্দুল মান্নান সরদার, আব্দুস সালাম আজাদ জুয়েল, সদস্য আজাদ হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম আলম,যুগ্ম আহবায়ক সাব্বির আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন,যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু,সালমান আলম,উপজেলা ছাত্রনেতা বাবু,সোহেল,জন্স,শাকিল আহম্মেদ, শাকিল,পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান প্রান্তিক সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার উৎসুক জনতা। নির্বাচনের আগে সকাল ১০টায় প্রার্থী ও ভোটারদের নিয়ে এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দিলেন স্বামী
  • পুলিশ কর্মকর্তাকে ম্যানেজার করে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল
  • বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ  
  • সংসদ অধিবেশন ঘিরে বিএনপির এমপিদের প্রশিক্ষণ শুরু
  • শহীদ আয়াতুল্লাহ খামেনির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রিটারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম