Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরের ন্যায় সারাদেশে ইলিশের মূল্য নির্ধারণে যাচ্ছে সরকার

Bangla FMbyBangla FM
৭:২৫ am ০২, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

মো. নাছির উদ্দিন, চাঁদপুর:

ইলিশের বাজারমূল্য নিয়ন্ত্রণে সরকার সারাদেশে ইলিশের মূল্য নির্ধারণে যাচ্ছে। এ বিষয়ে প্রস্তাবনা প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়েছে বলে নিশ্চিত করেছে চাঁদপুর জেলা প্রশাসন।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ উদ্যোগ নেয়। চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হলে প্রধান উপদেষ্টা প্রস্তাবটিকে অনুমোদন দেন।

মঙ্গলবার (১ জুলাই) রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারকে গত ২৬ জুন এই প্রস্তাবনা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুরের জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের নিকট প্রেরণ করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের সুস্বাদু ইলিশের সুনামকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজের ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করছেন। এতে ইলিশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। শুধু চাঁদপুরে নয়, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের আরও অনেক উপকূলীয় জেলায়ও ইলিশ ধরা পড়ে। তাই জাতীয় পর্যায়ে মূল্য নির্ধারণ ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

চিঠিতে আরও বলা হয়, যেহেতু ইলিশ প্রাকৃতিক সম্পদ এবং এর উৎপাদনে জেলেদের সরাসরি উৎপাদন খরচ নেই, তাই প্রকৃত খরচ বিবেচনায় একটি ন্যায্য মূল্য নির্ধারণ জরুরি। এতে বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং অসাধু সিন্ডিকেটের প্রভাব কমবে।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “আমরা শুধু একটি প্রস্তাব পাঠিয়েছি। এখন বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হবে। দাম নির্ধারণ মন্ত্রণালয় করবে, নাকি আমরা আবার প্রস্তাব পাঠাবো—সে বিষয়ে আলোচনা চলছে।”

তিনি আরও বলেন, “চাঁদপুরসহ দেশের ১০-১২টি জেলায় ইলিশ ধরা পড়ে এবং বিক্রি হয়। এক জেলার মূল্য নির্ধারণ করে দিলে তা সারাদেশে কার্যকর হবে না। তাই কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণের প্রস্তাব দিয়েছি যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে ইলিশ কিনতে পারে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম