Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে

Bangla FMbyBangla FM
১০:০৮ am ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মুহাং হেলাল উদ্দিন তা নামঞ্জুর করেন।

নুর হোসেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গেল বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি অন্যতম আসামি।

মামলার বাদী দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ। মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নান, নুর হোসেনসহ মোট ৯৯ জনকে আসামি করা হয়। ওই মামলায় নুর হোসেন ছিলেন ৫০ নম্বর আসামি। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, নুর হোসেন শান্তিগঞ্জে আওয়ামী লীগের একটি প্রভাবশালী অংশের প্রতিনিধি হলেও তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আদালতে আত্মসমর্পণ এবং জামিন নামঞ্জুরের মধ্য দিয়ে আলোচিত এ মামলায় নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Tags: আওয়ামী লীগরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম