Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে রাস্তা বন্ধ করে মসজিদ নির্মাণের অভিযোগ, দুর্ভোগে এলাকাবাসী

Bangla FMbyBangla FM
৮:৫৪ am ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নতুন ফরিদপুর এলাকায় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, বর্তমান কমিটির সভাপতি জানে আলম সরকার এবং সাধারণ সম্পাদক জহির রায়হান জনসাধারণের চলাচলের মূল রাস্তা বন্ধ করে উত্তর পাশে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন, যদিও মসজিদের দক্ষিণ পাশে খালি জায়গা রয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, রাস্তা বন্ধ করে নির্মাণকাজ চালানোয় নতুন ফরিদপুর এলাকার অন্তত ৩৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে কৃষকরা মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারছেন না, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলে প্রশাসন তৎপর হয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় এবং রাস্তা রেখে মসজিদ নির্মাণের নিশ্চয়তা দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, “বিষয়টি জানার পরপরই আমরা সরেজমিনে গিয়ে রাস্তা রেখে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছি।”

এদিকে, এলাকাবাসীর অভিযোগ—ব্যক্তিগত পারিবারিক বিরোধের জের ধরেই রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ শুরু করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

Tags: অপরাধদুর্নীতিদুর্ভোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক
  • সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, সতর্কতা প্রদান
  • চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল-ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার
  • চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক
  • বিজিবির অভিযানে বিদেশী পিস্তল-ম্যাগজিং ২ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম