Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৩ কোটি টাকা পাচ্ছে সরকারি অনুদানের ৩২টি সিনেমা

news room1bynews room1
৮:২১ am ০১, জুলাই ২০২৫
in বিনোদন
A A
0
প্রতিকি ছবি

প্রতিকি ছবি

২০২৪–২৫ অর্থবছরের জন্য সরকারি অনুদান পাচ্ছে মোট ৩২টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সোমবার এসব সিনেমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

সূত্র বলছে, এ বছর রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে অনুদানের জন্য। পূর্ণদৈর্ঘ্য শাখায় ১৮৯টি এবং স্বল্পদৈর্ঘ্য শাখায় ১৪০টি ছবির চিত্রনাট্য জমা পড়ে। অন্যবারের তুলনায় এবার জমা পড়া ছবির সংখ্যা দ্বিগুণ হওয়ায় অনুদানের পরিমাণ ও সংখ্যা দুটোই বৃদ্ধি করা হয়েছে।

তিন ধাপে বাছাইপ্রক্রিয়া

সরকারি অনুদানের চূড়ান্ত তালিকা প্রকাশের আগে তিনটি ধাপে যাচাই-বাছাই করা হয়।

১. চিত্রনাট্য বাছাই কমিটি প্রথম ধাপে প্রায় অর্ধেক ছবিকে প্রাথমিকভাবে বাছাই করে।

২. এরপর অনুদান বাছাই কমিটি যাচাই-বাছাই করে দ্বিতীয় ধাপে সুপারিশ করে।

৩. সর্বশেষ তৃতীয় ও চূড়ান্ত ধাপে ৩২টি সিনেমাকে অনুদানের জন্য অনুমোদন দেওয়া হয়।

তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত কোন কোন ছবি চূড়ান্ত হয়েছে, তা জানাতে রাজি নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পূর্ণদৈর্ঘ্য ছবির জন্য ৭৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য ছবির জন্য ২০ লাখ টাকা করে, মোট অনুদানের পরিমাণ ১৩ কোটি টাকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ অথবা খুব শিগগিরই সরকারি অনুদানের প্রাপ্ত ছবির চূড়ান্ত তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

Tags: অনুদান ছবিতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বাংলা সিনেমাবিনোদন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে: সাদিক কায়েম
  • প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী
  • জামায়াত আমীরের সমাবেশ ঘিরে কুলাউড়ায় ব্যাপক প্রস্তুতি
  • জাতীয় পার্টিকে মুছে ফেলা সম্ভব নয়: জি এম কাদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম