Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাকিব মেগাস্টার হওয়া বড় কথা না: জাহিদ হাসান

news room1bynews room1
৭:৪১ am ০১, জুলাই ২০২৫
in বিনোদন
A A
0
জাহিদ হাসান, শাকবি খান; ছবি সংগৃহীত

জাহিদ হাসান, শাকবি খান; ছবি সংগৃহীত

ঢালিউডে দীর্ঘ ২৬ বছর ধরে কাজ করছেন শাকিব খান। সুপারহিট সিনেমার মাধ্যমে গড়ে তুলেছেন তারকা খ্যাতি ও বিশাল ভক্তগোষ্ঠী। সময়ের ধারায় ‘কিং খান’, ‘সুপারস্টার’, ‘নবাব’—এমন নানা উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ের আলোচনায় শাকিবের নামের আগে নিয়মিতভাবে ব্যবহৃত হচ্ছে ‘মেগাস্টার’ শব্দটি।

এই শব্দচয়ন নিয়েই আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি এক অনলাইন টক শোতে অংশ নিয়ে শাকিব খান ও সাম্প্রতিক সিনেমা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ‘মেগাস্টার’ উপাধি নিয়ে সরাসরি বলেন, “কোনো কিছু হওয়া বড় কথা না, হয়ে থাকাটা বড় কথা।”

জাহিদ হাসান আরও বলেন, “আমরা তো এতগুলো হলে সিনেমা পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত দর্শক ধরে রাখা যাচ্ছে না। এটা আমাদের জন্য, পুরো ইন্ডাস্ট্রির জন্য অপমানজনক। যতটা বিনয়ের সঙ্গে এগোনো যায়, ততটাই ভালো।”

এই প্রসঙ্গে আলোচনায় উঠে আসে সদ্য মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’ ও জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। জানা গেছে, বক্স অফিসে ‘উৎসব’ ভালো আয় করায় অনেকের নজর কাড়ে।

তবে জাহিদ হাসান সবার জন্য শুভকামনা জানিয়ে বলেন, “‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘এশা মার্ডার’, ‘নীলচক্র’ বা ‘ইনসাফ’—সবই আমাদের সিনেমা। আমরা চাই সব সিনেমা চলুক, সব সিনেমার দর্শক বাড়ুক।”

Tags: জাহিদ হাসানতান্ডববিনোদনশাকিব খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে: সাদিক কায়েম
  • প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী
  • জামায়াত আমীরের সমাবেশ ঘিরে কুলাউড়ায় ব্যাপক প্রস্তুতি
  • জাতীয় পার্টিকে মুছে ফেলা সম্ভব নয়: জি এম কাদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম