Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শুটিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন নায়িকা শাবনূর

news room1bynews room1
৭:০৭ am ০১, জুলাই ২০২৫
in বিনোদন
A A
0
নায়িকা শাবনূর

নায়িকা শাবনূর

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে ঢালিউডের আলো থেকে দূরে। অনেক আগেই অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন এই গুণী অভিনেত্রী। তবে সময় গড়ালেও তার জনপ্রিয়তা একটুও ম্লান হয়নি। এখনও ভক্তরা আগ্রহ নিয়ে তার সিনেমা খোঁজেন, অপেক্ষায় থাকেন প্রিয় নায়িকার নতুন ছবির জন্য। সেই চাহিদা থেকেই শাবনূর আবারও ফিরেছিলেন ক্যামেরার সামনে, ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে।

২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হয় ‘রঙ্গনা’র শুটিং। মে মাসে অর্ধেক কাজ শেষ করে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। এরপর কেটে গেছে ১৪ মাসের বেশি সময়। সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় দেশে ফিরতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়া থেকেই শাবনূর জানান, “শুটিংয়ের উপযুক্ত পরিবেশ নেই দেশে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিডিউল দেব।”

তবে এরপর আর শুটিং হয়নি। নির্মাতা আরাফাত জানান, সম্মানীর বিষয় নিয়ে কিছু সমস্যা হয়েছে। শাবনূরের পক্ষ থেকে দাবি করা হয়, নির্মাতা তার সঙ্গে করা চুক্তি অনুযায়ী কথা রাখেননি। এতে জল্পনা ছড়িয়ে পড়ে যে, শাবনূর সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শাবনূর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আশ্বস্ত করেন তার ভক্তদের—তিনি ‘রঙ্গনা’তে কাজ করছেন এবং শিগগিরই আবারও শুটিংয়ে ফিরবেন।

নির্মাতা আরাফাত বলেন, “অনেকে বলছেন ‘রঙ্গনা’র কাজ নাকি থেমে গেছে, এটা একেবারেই সত্য নয়। আমরা শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই দ্বিতীয় ধাপের শুটিং শুরু করবো।”

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাবনূর নিজেও শুটিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সব ঠিক থাকলে হয়তো ভক্তরা আগামী বছরই দেখতে পাবেন প্রিয় নায়িকাকে নতুন রূপে, ‘রঙ্গনা’র পর্দায়।

Tags: নায়িকা শাবনূরবাংলা সিনেমবিনোদন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম