Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উমামা ফাতেমার পদত্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ

Bangla FMbyBangla FM
৩:২৯ pm ২৮, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

নানা অনিয়ম, অনৈতিকতা ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা।

 শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্ত জানান।

স্ট্যাটাসে উমামা অভিযোগ করেন, প্ল্যাটফর্মটির অভ্যন্তরে দলীয় প্রভাব, স্বার্থান্বেষী মহলের দখল এবং তাকে উদ্দেশ্য করে পরিচালিত অপপ্রচার তাকে কার্যত সংগঠন থেকে সরে যেতে বাধ্য করেছে। 

তিনি লিখেছেন, সংগঠনের কার্যক্রম ধীরে ধীরে বিশ্বাসঘাতকতা, দলীয় স্ট্যান্ডবাজি এবং ভাই-ব্রাদার কোরামের রাজনীতিতে পরিণত হয়েছে। স্বচ্ছতা, গণতন্ত্র এবং অন্তর্ভুক্তির যে স্বপ্ন নিয়ে তিনি এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তা পদে পদে পদদলিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, মার্চ-এপ্রিল মাসেই কার্যত সংগঠন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। একাধিকবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেও তা আনুষ্ঠানিকভাবে জানাতে পারেননি।

 তবে সর্বশেষ কাউন্সিলে অংশগ্রহণের পর এবং তার ফলাফলের ভিত্তিতে তিনি এখন পুরোপুরি নিজেকে সংগঠন থেকে সরিয়ে নিয়েছেন এবং প্রদত্ত ভোটও প্রত্যাহার করেছেন।

উমামা ফাতেমা আরও বলেন, ‘আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম। কিন্তু এখন বুঝি, সেই স্বপ্ন বহু মানুষের মতো আমারও ভেঙে পড়েছে।’

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক
  • ঘুমধুমে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বার্মিজ গরুর হাট: নেপথ্যে যুবলীগ নেতা ও মাদক সিন্ডিকেট
  • হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
  • শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • কাপ্তাইয়ে একই পরিবারে দুই মরণব্যাধি: অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম