Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তানোরে বিনামূল্যে সার-বীজ বিতরণ

Bangla FMbyBangla FM
৮:০৩ am ২৭, জুন ২০২৫
in কৃষি
A A
0


মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান ও কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন, আলী রিয়াজ ও অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডল।

কৃষি অফিসার জানান, এবারে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।

ইউএনও লিয়াকত সালমান প্রণোদনা নিতে আসা কৃষকদের বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষি খাতে বিনামূল্যে সার ও বীজ প্রদান করে আসছে। প্রতিটি চাষাবাদের আগেই এসব প্রণোদনা দেয়া হয় যাতে আপনারা চাষাবাদ বৃদ্ধি করতে পারেন। কেউ প্রণোদনার সার বা বীজ বাজারে বিক্রি করবেন না, এমন কার্যকলাপ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “জমিতে প্রয়োজনমত সার ব্যবহার করুন। অযথা বেশি সার ও কীটনাশক ব্যবহারে জমির উর্বরতা কমে যেতে পারে। যেকোনো সমস্যায় কৃষি অফিসের পরামর্শ গ্রহণ করবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাতটি ইউনিয়ন ও দুই পৌরসভার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম