Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ শান্তির দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে

Bangla FMbyBangla FM
২:১৬ pm ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; 
hw-remosaic: 0; 
touch: (-1.0, -1.0); 
modeInfo: ; 
sceneMode: Night; 
cct_value: 0; 
AI_Scene: (-1, -1); 
aec_lux: 68.0; 
hist255: 0.0; 
hist252~255: 0.0; 
hist0~15: 0.0;

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 68.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মারুফ সরকার, প্রতিবেদক:
“ন্যায়, শান্তি ও সুশাসনের পথে” এই মূলমন্ত্র ধারণ করে গঠিত নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ শান্তির দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে।

দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ সহিদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে দলের গঠনতন্ত্র, জাতীয় ও জেলা পর্যায়ের কমিটির তালিকা এবং প্রস্তাবিত দলীয় প্রতীক হিসেবে চাঁদ চিহ্নের সুপারিশপত্র সংযুক্ত ছিল।

দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়,

“বাংলাদেশ শান্তির দল সমাজে ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, নির্বাচন কমিশন আমাদের আবেদন যথাযথভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসে নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ঘোষিত সময়সীমা অনুযায়ী ২০ এপ্রিলের মধ্যে বাংলাদেশ শান্তির দল আবেদনপত্র দাখিল করে।

বর্তমানে নির্বাচন কমিশন জমাকৃত আবেদনপত্র যাচাই-বাছাই ও মাঠপর্যায়ের তদন্ত কার্যক্রম চালাচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন হলে, সবকিছু ঠিক থাকলে, বাংলাদেশ শান্তির দল-কে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে।

দলটি দেশব্যাপী শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধির লক্ষ্যে ছাত্র, যুব, পেশাজীবীসহ সর্বস্তরের নাগরিকদের তাদের নিকটবর্তী কার্যালয় কিংবা কেন্দ্রীয় দফতরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

Tags: বাংলাদেশ শান্তির দলরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসদ সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক
  • চট্টগ্রাম-৯ আসনে ভোটের পর নাগরিক প্রত্যাশা
  • কোনো অপশক্তির কাছে মাথা নত নয়: শফিকুর রহমান
  • নির্বাচনের পর সহিংসতা, উদ্বেগ প্রকাশ
  • মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম