Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় সরকারি রাস্তা দখলের প্রতিবাদে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৭:৩৪ am ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টায় গ্রামের পূর্বপাড়ায় তাহের দেওয়ানের পুকুরপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

সমাজসেবক রাকিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—গ্রামের সাইদ হাসান, মালেক হোসেন, সাইদুর রহমান, আক্তার হোসেন, সেফালী বিবি, আঞ্জুমান খানমসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, শিকারপুর গ্রামের তিনমাথা বটতলা মোড় থেকে অলিমের বাড়ি এবং পূর্বপাড়া মসজিদের মোড় থেকে আফতাবের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তার পাশের বসতবাড়ির মালিকেরা দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা দখল করে রেখেছেন। শুধু দখলই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা ও কর্মকাণ্ড, যার ফলে এলাকাবাসীর চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে—বিশেষ করে বর্ষাকালে।

বক্তারা আরও জানান, এই রাস্তাটি প্রায় ১৫০০ মানুষের একমাত্র যাতায়াত পথ। বর্ষায় রাস্তায় হাঁটু পানিতে ডুবে যায়, গর্ত তৈরি হয়, ফলে শিশু-কিশোর, স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও মানববন্ধনে জানানো হয়।

Tags: প্রশাসনমানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জে ঈদ মেলা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতা: চীনের অবস্থান ও পরিকল্পনা
  • সৌদি এয়ারলাইন্স আংশিকভাবে পুনরায় চালু করছে দুবাই ফ্লাইট
  • যুক্তরাষ্ট্রের B-1 ল্যান্সার বোম্বর যুক্তরাজ্যে অবতরণ
  • অবশেষে ইরানের পক্ষ নিল সৌদি আরব — নতুন কূটনৈতিক সমীকরণ।

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম