Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এখনও চলছে শেখ মুজিবের ছবিযুক্ত ছাড়পত্র

Bangla FMbyBangla FM
৬:১৭ am ২৫, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ছাড়পত্র এখনও ব্যবহার করা হচ্ছে। সরকারি পরিবর্তন আসার দশ মাসের বেশি সময় পার হলেও স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ছাড়পত্রে মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্র বদলানো হয়নি।

স্থানীয় পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিটি ছাড়পত্রেই শেখ মুজিবুর রহমানের ছবি সংযুক্ত রয়েছে। সাংবাদিকদের উপস্থিতি জানার পর স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা দ্রুত তথ্য লোপাটের চেষ্টা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (বড় বাবু) নিজে বিভিন্ন রুম পরিদর্শন করে এই ছবিযুক্ত ছাড়পত্রের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া আবাসিক অফিসার আলী মুস্তাফিজের টেবিলেও একই ধরনের ছাড়পত্র পাওয়া গেছে। যদিও বেশ কয়েক মাস আগে নতুন ছাড়পত্র প্রিন্ট করা হয়েছে, সেগুলো প্রকাশ্যে না এনে পুরনো ছবিযুক্ত ছাড়পত্রই ব্যবহার করা হচ্ছে।

পুঠিয়া যুবদল কর্মী শাকিব হোসেন বলেন, জুলাই আন্দোলনের দেড় মাস পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়টি অভিযোগ করেন, কিন্তু এখন এসে যা দেখলেন তাতে হতভাগ্য বোধ করছেন।

আবাসিক অফিসার আলী মুস্তাফিজ বলেন, আমরা মূলত ছবি গুলো ছিড়ে ফেলেছি, কিন্তু ভুলক্রমে কিছু পুরনো ছাড়পত্র আমাদের কাছে এসেছে। তিনি সাংবাদিকদের উপস্থিতিতে ওষুধের নাম লিখছিলেন এবং এ সময় এই ছাড়পত্র পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন জানান, ছাড়পত্র থেকে শেখ মুজিবের ছবিসহ পুরনো সংস্করণ অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত কাজ করে পুরোপুরি পরিবর্তন নিশ্চিত করা হবে। তিনি বলেন, যদি এখনো কিছু ছাড়পত্রে ছবি থেকে থাকে তবে তা দ্রুত সরিয়ে ফেলা হবে।

Tags: পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেপ্রশাসনরাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম