Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যায় বিচার হবে: শাজাহান খান

Bangla FMbyBangla FM
৮:২৬ am ২৩, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের মব গঠন করে হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের বিচার হবে।” সোমবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৬২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এটা কেউ যেন মনে না করে এর বিচার হবে না। এক মাঘে যেমন শীত যায় না, তেমনি এই হত্যার বিচারও হবে।”
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “দেশ কেমন চলছে, সেটা আপনারা দেখছেন। এক হাতে তালি বাজে না।”

এদিন সকালে যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তোলার আগে তাদের হাতে হ্যান্ডকাফ, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। আদালত চত্বরে উপস্থিত থাকা আইনজীবী ও উপস্থিত সাংবাদিকদের সামনে শাজাহান খান ও আনিসুল হক একে অপরের সঙ্গে আলাপ করেন।

আদালতে শুনানির সময় শাজাহান খান পিপি ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে বলেন, “উনি বিএনপির বড় নেতা। বারবার ভুতুড়ে মামলায় আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?”

পিপি ওমর ফারুক উত্তরে বলেন, “গণভবনে বসে নীতিনির্ধারণী বৈঠক করেছেন তারা। মিডিয়ায় এসে নিজেরাই স্বীকার করেছেন যে আন্দোলন দমন করা হবে। এসব মামলার বাদী ভুক্তভোগীরা, তদন্ত হচ্ছে নিয়ম অনুযায়ী।”

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শাজাহান খান, আনিসুল হক ও সালমান এফ রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই দিনে আরও কয়েকজন সাবেক নেতার রিমান্ড

  • যাত্রাবাড়ী থানার রিটন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে ১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
  • ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
  • সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম এবং কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাকে পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

হত্যাকাণ্ডের পটভূমি

গত বছরের ২১ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সাজেদুর রহমান ওমর গুলিবিদ্ধ হন এবং ২৪ আগস্ট তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

Tags: শাজাহান খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান
  • রাজবাড়ীর পাংশায় ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম