Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা

Bangla FMbyBangla FM
৭:৫৯ am ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দূর্গম এলাকার অসহায় ও দুঃস্থ পাহাড়ি-বাঙালি জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১০টায় গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের শিশুকবাড়ী আর্মি ক্যাম্পের থংথং পাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে অর্ধশতাধিক পরিবারের মাঝে রেশন বিতরণ, রাবার বাগান মন্দির ও ভজেন্দ্র পাড়া মন্দির নির্মাণে ঢেউটিন প্রদান, এবং দুই হতদরিদ্র পাহাড়ি নারীকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

এছাড়াও শিশুকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

স্বাস্থ্যসেবায় অংশ নেন সেনাবাহিনীর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া। তাঁরা প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।”

মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সাফল্য কামনা করেন।

Tags: চিকিৎসা সেবামানবিক সহায়তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনৈতিক প্রভাব নয়, জরিপের ভিত্তিতে ফ্যামিলি কার্ড: বাণিজ্যমন্ত্রী
  • সিরাজদিখানে শিল-পাটা কারখানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম
  • সর্বনাশা সুপারি! মুখে ক্যান্সার থেকে লিভারের ক্ষতি—জানুন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি
  • সিলেটে ভয়ঙ্কর অ’পহ’রণ! মুক্তিপণ চক্রের ভয়’ঙ্কর ঘটনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম