Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় চেক প্রতারণা মামলায় ইভ্যালির রাসেলের ৩ মাসের কারাদণ্ড

Bangla FMbyBangla FM
১২:১৩ pm ২২, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:

চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার আদালত। একই সঙ্গে তাকে চেকের উল্লেখিত এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, সাতক্ষীরার শেখ তানজির আহমেদ ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির মোটরসাইকেল অর্ডার করে পুরো মূল্য পরিশোধ করেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পণ্য সরবরাহ না করায় ইভ্যালি তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। কিন্তু নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। পরে আইনি নোটিশ দিয়েও কোনো সাড়া না পেয়ে বাদী আদালতে মামলা করেন।

রায় ঘোষণার সময় আসামি মোহাম্মাদ রাসেল আদালতে উপস্থিত ছিলেন না।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বি এম ইমরান শাওন বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ
  • টাঙ্গাইল জেলা পরিষদের নতুন প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির
  • মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি মিজান
  • খুলনা জেলা পরিষদের প্রশাসক হলেন, মনিরুল হাসান বাপ্পী
  • বান্দরবানে ঈদের ছুটিতে পর্যটনের ধুম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম