Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে রেলওয়ের স্টোর থেকে রেললাইন পাচারের ঘটনায় পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা গ্রেফতার

Bangla FMbyBangla FM
১১:১৮ am ১৯, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (পথ) অর্থাৎ পিডাব্লিউ অফিসের স্টোর থেকে রাতের অন্ধকারে রেললাইন পাচারের ঘটনায় অফিস ইনচার্জ সুলতান মৃধাকে রেলওয়ে পুলিশ আটক করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল (১৯ জুন) সকালে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং বিষয়টি প্রকাশ্যে আসার পর দুপুর ৩টায় তাকে অফিস থেকে গ্রেফতার করা হয়। তদন্তের প্রাথমিক দিক থেকে জানা গেছে, তিনি গ্যাস দিয়ে রেললাইন কেটে দুইটি পিকআপে পাচার করেছিলেন। জিজ্ঞাসাবাদে সুলতান মৃধা তার দোষ স্বীকার করেন, তবে পাচারকৃত মালামালের গন্তব্য ও সহযোগীদের সম্পর্কে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।

পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বলেন,
“পিডাব্লিউ অফিসের স্টোর থেকে গ্যাস সিলিন্ডার ও লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাচারকৃত রেললাইন গ্যাস দিয়ে কেটে বিক্রি করা হয়েছে। সুলতান মৃধার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পার্বতীপুর আরএনবি ইন্সপেক্টর হাসান শিহাবুল ইসলাম জানান,
“সুলতান মৃধাকে আটক করে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হবে। পাচারকৃত মালামাল উদ্ধার ও অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলবে।”

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উন-নবী বলেন,
“মামলার কার্যক্রম চলছে। আসামীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুলতান মৃধা সৈয়দপুর পিডাব্লিউ অফিসের দায়িত্বে থেকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রেলওয়ের প্রধান কার্যালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় হওয়ায় বারবার অপরাধ সত্ত্বেও নিজেকে রক্ষা করতে পেরেছেন। পাশাপাশি রেলওয়ের মালামাল চুরি এবং বিভিন্ন অনৈতিক ঘটনায় তার নাম জড়িয়ে রয়েছে। এর আগেও জনতার হাতে পাকড়াও হওয়ার ঘটনা ঘটেছে তার।

সুলতান মৃধার চাকুরীর মেয়াদ মাত্র ছয় মাস বাকি রয়েছে। তার গ্রেফতারের খবরে সৈয়দপুর রেলওয়ে অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাহিত্যে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী
  • বিএনপি দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ
  • আজ ঐতিহাসিক ৭ই মার্চ
  • ট্রাম্পের মন্তব্যে তেহরানের কড়া প্রতিক্রিয়া, ‘আত্মসমর্পণের দাবি হাস্যকর’
  • দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ উপহার সামগ্রী বিতরন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম