Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠনের একদিন পরই ইফতেখারের পদত্যাগ

Bangla FMbyBangla FM
১০:২৯ am ১৯, জুন ২০২৫
in সংগঠন
A A
0
Oplus_131072

Oplus_131072

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের নবগঠিত কমিটির সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) তিনি ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন।

গত ১৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত ১১ সদস্যের সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটির তালিকা ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়। এর মাত্র একদিন পরই তিনি পদত্যাগ করলেন।

লিখিত পদত্যাগপত্রে এড. ইফতেখার আলী উল্লেখ করেন:
“সামাজিক যোগাযোগমাধ্যমে অবগত হয়েছি যে, আমাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য করা হয়েছে। ইতোপূর্বে আমি অত্র ইউনিটের দুই টার্ম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মনে করি, নতুন স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করার স্বার্থে নতুন করে আমাকে এই দায়িত্বে থাকা সঙ্গত নয়। অতএব, আমি সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। পদত্যাগপত্রটি সানন্দচিত্তে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রইল।”

জানা গেছে, সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দপ্তরে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ এড. সৈয়দ ইফতেখার আলী সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সদ্য ঘোষিত রেড ক্রিসেন্ট কমিটিরও সদস্য ছিলেন।

Tags: রেড ক্রিসেন্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেক কমিটিতে পাস হবে: বন ও পরিবেশ মন্ত্রী
  • ঢাকায় অগ্নিকান্ডে নিহত নৌ-বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা’র লাশের অপেক্ষায় সৈয়দপুরবাসী
  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রদলের নতুন কমিটির গুঞ্জন, সভাপতি পদে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
  • পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম