Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমেরিকাকে হামলার জন্য আরব দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে বিশ্বাস করে ইরান: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

Bangla FMbyBangla FM
৯:২৬ am ১৮, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ চলমান সংঘাত প্রসঙ্গে জানান, ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান আত্মরক্ষার্থে সর্বশক্তি প্রয়োগ করবে, তবে আপাতত তারা শুধু ইসরায়েলি ভূখণ্ডকেই লক্ষ্যবস্তু করছে।

তিনি বলেন, “আমরা একটি গণহত্যাকারী শাসনের দ্বারা আক্রান্ত এবং আত্মরক্ষায় আমরা সর্বোচ্চ শক্তি ব্যবহার করব। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র দখলকৃত ভূমির ভেতরে অবস্থিত সামরিক ও নিরাপত্তা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে প্রতিক্রিয়া জানিয়েছি।”

বাঘাঈ আরও বলেন, “আমাদের আরব প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং তারা জানে ইসরায়েল কীভাবে এই যুদ্ধকে আরও বিস্তৃত করার চেষ্টা করছে। আমরা নিশ্চিত যে যেসব আরব দেশ মার্কিন ঘাঁটি রয়েছে, তারা তাদের ভূখণ্ড মুসলিম প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।”

তিনি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে বলেন, “কোনো দেশের অনুমতি ছাড়া তৃতীয় কোনো পক্ষ অন্য দেশের বিরুদ্ধে সেই দেশের ভূখণ্ড ব্যবহার করতে পারে না। আমাদের বিশ্বাস, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বোঝাপড়ার ভিত্তিতে তারা এমন কোনো সুযোগ তৃতীয় পক্ষকে দেবে না।”

ইরান সরকার মনে করে, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো ইসরায়েলের আগ্রাসন থেকে আত্মরক্ষা, এবং তারা সেই উদ্দেশ্যেই ‘দায়িত্বশীল ও হিসেব করে’ প্রতিক্রিয়া জানাচ্ছে।

Tags: আমেরিকাআরব দেশইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দীঘিনালা-য় পারিবারিক কলহে বাবার ঘরে আগুন, ছেলে পলাতক
  • রাজনৈতিক বিরোধে ঝরল প্রাণ, আইসিইউতে নেতা
  • ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫শ’ শয্যায় উন্নীত করা হবে
  • সৌদি-ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত
  • আয়াতুল্লাহ আলী খামেনি্র মৃত্যুর পরে কে হবেন তার উত্তরসূরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম