Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তানিম নূরের ‘উৎসব’ এক দশকে আয় ছাড়াল কোটি!

news room1bynews room1
৩:৩১ pm ১৭, জুন ২০২৫
in বিনোদন
A A
0
উৎসব সিনেমার পোস্টার সৌজন্যে

উৎসব সিনেমার পোস্টার সৌজন্যে

ঈদুল আজহায় মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে নিচ্ছে তানিম নূর পরিচালিত সিনেমা উৎসব। মুক্তির প্রথম দিনেই হাউজফুল শো আর দ্বিতীয় দিন থেকে দর্শকের ভিড়ে জমজমাট দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ।

প্রযোজক সূত্রে জানা গেছে, মুক্তির দশম দিনে ছবিটি আয় করেছে ১৪ লাখ ৭ হাজার টাকা, আর মাল্টিপ্লেক্সের ১৭টি শো থেকে ১০ দিনে মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ টাকারও বেশি। ৯ দিনেই ছবিটি প্রবেশ করেছে কোটির ক্লাবে।

পরিচালক তানিম নূর বলেন, আমি প্রচার বিমুখ মানুষ। খুব একটা প্রচার করতে পারিনি। দর্শকরাই ছবির প্রচার করছেন, এটা দারুণ আনন্দের। হল রিপোর্টও অসাধারণ পাচ্ছি।

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চেও মুক্তি পাচ্ছে উৎসব। ২০ জুন ছবিটি মুক্তি পাচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৩৭টি প্রেক্ষাগৃহে ও  ২১ জুন অস্ট্রেলিয়াতেও দেখা যাবে ছবিটি।

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত ‘উৎসব’–এর প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট। ছবিটিতে অভিনয় করেছেন- জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিসহ আরও অনেকে।

Tags: উৎসব সিনেমাচঞ্চল চৌধুরীজয়া আহসানসিনেমা হল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‎বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
  • প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড
  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম