Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিযোগ নয়,অপপ্রচার: বিএনপি নেতা

Bangla FMbyBangla FM
৪:১৩ pm ১৬, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

বিএনপির এক শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান প্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করেছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন,“আমার বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগ অনুসন্ধানের কথা দুদক হঠাৎ করে সংবাদমাধ্যমে জানায়,অথচ আমাকে এ বিষয়ে কোনো নোটিশ বা তথ্য জানানো হয়নি। এটি সম্পূর্ণভাবে বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।”

বিএনপির এ নেতা আরও বলেন,”আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই,আমার কোনো অবৈধ সম্পদ নেই। বিগত ১৯ বছর ধরে আমার দল ক্ষমতার বাইরে। বিরোধী দলে থেকে কোনো ‘অবৈধ সম্পদ অর্জন’ কিভাবে সম্ভব,তা দুদক ব্যাখ্যা দিক।”

তিনি অভিযোগ করেন,অনুসন্ধান শুরুর আগে যেভাবে মিডিয়ার সামনে বিষয়টি উপস্থাপন করা হয়েছে,তা ‘পাবলিক ট্রায়াল’ বা জনমনে নেতিবাচক বার্তা ছড়ানোর এক পরিকল্পিত প্রচেষ্টা। “দুদক কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণের আগেই যেভাবে সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপন করেছে, তা শুধু আইনবিরুদ্ধ নয়, স্পষ্টতই মানহানিকর।”

তিনি প্রশ্ন তোলেন,“দুদক কি এখন ব্যক্তিগত সম্পদের খোঁজে অনুসন্ধান করবে? এর জন্য তো রাজস্ব বোর্ড (আয়কর বিভাগ) রয়েছে।” তিনি আরও জানান,এ ঘটনার পেছনে কোনো বিশেষ কর্মকর্তার উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

বিএনপির এই নেতা দুদকের প্রেস ব্রিফিং প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন,“এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে,আমি আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ গ্রহণ করব।”

Tags: অপপ্রচার: বিএনপি নেতাঅভিযোগ নয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম