Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কর্ণফুলীতে আবারও ধরা পড়ল রাক্ষুসে সাকার মাছ, হুমকিতে নদীর জীববৈচিত্র্য

Bangla FMbyBangla FM
৭:০০ am ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


লরিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে আবারও জেলেদের জালে ধরা পড়েছে রাক্ষুসে প্রকৃতির বিদেশি প্রজাতির সাকার মাউথ ক্যাটফিশ। এই মাছ স্থানীয় মাছের জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৪ জুন) বিকেলে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালসংলগ্ন কর্ণফুলী নদীতে মাছটি ধরা পড়ে। কলেজ এলাকার বাসিন্দা সৌখিন জেলে হাসান জানান, মাছ ধরার সময় হঠাৎ জালে ধরা পড়ে অদ্ভুত দেখতে একটি মাছ। পরে স্থানীয়রা জানান, এটি বিষাক্ত ও রাক্ষুসে স্বভাবের সাকার মাছ। মাছটি তিনি নদীতে না ফেলে নিজের কাছে রেখে মৎস্য বিভাগের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। তিনি বলেন, “এই মাছ শুধু নদীর দেশীয় মাছই খেয়ে ফেলে না, তাদের প্রজননেও বাধা সৃষ্টি করে। এটি জলজ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।”

এ বিষয়ে কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা বলেন, “সাকার মাউথ ক্যাটফিশ দেশের নদীনালার জন্য হুমকি। এটি নদীর তলদেশে খাবার খুঁজতে গিয়ে অন্যান্য মাছের ডিম ধ্বংস করে। ফলে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা কমে যাচ্ছে।”

তিনি আরও জানান, ২০২১ সালের ১৫ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে এই মাছের আমদানি, চাষ, বিপণন ও বংশবিস্তার চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও কর্ণফুলী নদীতে এই রাক্ষুসে প্রজাতির মাছ ধরা পড়েছিল। ২০২২ সালের ২ জানুয়ারি কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকায় এবং ২০২৩ সালের ৫ মে কেপিএম কয়লার ডিপো এলাকায় একই মাছ ধরা পড়ে। বারবার এই মাছের উপস্থিতি কর্ণফুলীর জীববৈচিত্র্য ও স্থানীয় মৎস্যসম্পদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tags: কর্ণফুলীসাকার মাছ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালের কণ্ঠ সাংবাদিককে হুমকি, তদন্তের দাবি
  • যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার
  • হোমনায় ইউসিসিএ চেয়ারম্যান অপহরণে গ্রেপ্তার ১
  • রাজবাড়ীতে ময়লা-ড্রেন পরিষ্কারে ছাত্রদল নেতা রোমান
  • লামায় ‘ফ্যামিলি কার্ড’ পেলে স্বস্তি ফিরবে নিম্ন আয়ের মানুষের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম