Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Bangla FMbyBangla FM
৭:০৩ am ১৪, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ইসমাইল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ৪১হাজার টাকা জব্দ করা হয়।  

শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনী রাস্তার নিজাম উদ্দিনের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মো.ইসমাইল হোসেন (২৩) উপজেলার চরমজিদ গ্রামের মহিউদ্দিনের ছেলে।

জানা যায়, ইসমাইল দীর্ঘদিন থেকে চট্টগ্রামের মাদককারবারি আবুল কালাম আজাদের থেকে ইয়াবা সংগ্রহ করে পলাতক আসামি নূপুরসহ যোগসাজশে নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এবারও তারা চট্টগ্রাম থেকে নিজ জেলায় ইয়াবা নিয়ে আসার সময় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইসমাইলকে গ্রেপ্তার করে। ওই সময় অপর মাদককারবারি নূপুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি এজাহার দিয়েছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন

Tags: গ্রেপ্তার ১সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
  • কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক
  • গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম