Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১০:১৪ am ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট ব্যুরো

সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)সদর দপ্তর কনফারেন্স রুমে এসএমপি’র  পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা এর সভাপতিত্বে শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শনিবার ১ ফেব্রুয়ারী এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশ কমিশনার মহোদয়ের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

তারা পূজা উদযাপনের সময় আতশবাজি, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানো এবং ট্রাকে করে বিকট শব্দ সৃষ্টি করার মতো কার্যক্রম নিয়ন্ত্রণের দাবি জানান। এছাড়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের বিশেষ নজরদারির জন্য বলেন।

সভায় আরও দাবি করা হয়, রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা এবং চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যাতে পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পুলিশ কমিশনার উপস্থাপিত বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সচেতন থাকতে হবে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। যদি প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবে যেকোনো সমস্যার সহজ সমাধান সম্ভব।

সভায় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এসময় তিনি বলেন,ধর্মীয় সম্প্রীতির নগরী সিলেটে যাথে কোনো ধরনের অপ্রীতিকর গঠনা না ঘটে সে লক্ষ্যে সকলের সজাগ দৃষ্টির প্রয়োজন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস)মোঃ বশির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ডিজিএফআই প্রতিনিধি, এনএসআই প্রতিনিধি, ৩৪ বীর, বাংলাদেশ সেনা বাহিনীর সিলেটের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (সিলেট জেলা শাখা) নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (সিলেট মহানগর শাখা) নেতৃবৃন্দ, শুভাযাত্রা পরিচালনা কমিটি নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (সিলেট মহানগর) নেতৃবৃন্দ, মদন মোহন কলেজ পূজা উদযাপন কমিটি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এসএমপি পুলিশের বিভিন্ন পদবীর অফিসারবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দায়িত্বে ফিরলেন আলোয়া খাতুন হীরা
  • মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার
  • আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত
  • ভেনেজুয়েলার ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা
  • ৯৫ মিনিটে উল্লাস, ৯৬ মিনিটেই হতাশা!ভিএআরের সিদ্ধান্তে থমকে গেল ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম