Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিত্রনায়িকা তানিন সুবহা জীবনের কাছে হার মেনেছে

news room1bynews room1
১২:২১ pm ০৮, জুন ২০২৫
in বিনোদন
A A
0
তানিন সুবহা

তানিন সুবহা

লাইফ সাপোর্টে থেকে জীবনের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানিন সুবহা। রোববার (৮ জুন) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

তিনি জানান, কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পরেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। ফলে চিকিৎসকেরা তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

জানা যায়, গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। রাজধানীর আফতাব নগরের একটি ক্লিনিকে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন। তবে পরদিন তিনি আবারও বুকে ব্যথা অনুভব করেন ও বমি করতে থাকেন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। গত কয়েকদিনেও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং অবনতি ঘটে। শেষ পর্যন্ত রোববার বিকেলে পৃথিবীর মায়া ত্যাগ করে না-ফেরার দেশে পাড়ি জমান এই চিত্রনায়িকা।

তানিন সুবহার মিডিয়ায় আগমন ঘটে ২০১২ সালের ১ জানুয়ারি ‘ক্লোজআপ ওয়ান’ অডিশনের মাধ্যমে। গানের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করলেও খুব দ্রুতই অভিনয়ের দিকে মনোনিবেশ করেন। তাঁর প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপনচিত্রে। পরে মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপরই নাম লেখান চলচ্চিত্রে। সিনেমায় তার অভিষেক হয় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তি পায়নি। পরে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তানিন সুবহা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে; ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’, ‘রাজা রানির গল্প’।

মৃত্যুর আগে তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় ছিল, যার মধ্যে রয়েছে—‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।

Tags: চলচ্চিত্র শিল্পী সমিতিচিত্রনায়িকা তানিন সুবহাবেসরকারি হাসপাতালমৃত্যুসংবাদমোশাররফ করিম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাংশায় ইট ভাটায় অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশা ও গরু জব্দ
  • মধ্যনগরে এয়ারগান ও গুলি সহ গ্রেপ্তার-২
  • বিএনপির দ্বিমুখী প্রতিযোগিতায় উত্তপ্ত মৌলভীবাজার-৪
  • গরমে লোডশেডিংয়ে ভোগান্তির শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম