Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাকিবের নায়িকা হয়ে সিনেমায় এসেই মন জয় করে দর্শক প্রিয় হবে এটা ভাবা বোকামি

news room1bynews room1
৮:৪৯ pm ০৬, জুন ২০২৫
in বিনোদন
A A
0
সাবিলা নূর, শাকিব খান ও চয়নিকা চৌধুরী

সাবিলা নূর, শাকিব খান ও চয়নিকা চৌধুরী

রাত পোহালেই ঈদুল আজহা। ঈদুল ফিতরের মতো এবারো শাকিবিয়ান ও সিনেমাপ্রেমী দর্শকের জন্য এবারও হলে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু সিনেমা। তাই শেষ সময়ে যার যার ঈদের সিনেমার প্রচারণা এখন তুঙ্গে। তবে আলোচনায় আছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা। সম্প্রতি এই ছবির প্রকাশিত ‘লিচুর বাগানে’ আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। এবার এই গান ও সাবিলা নূরের পারফরমেন্স নিয়ে নিজের মত প্রকাশ করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।

তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই লেখাটি আমার একদম ব্যাক্তিগত। আর লেখাটি শুধু মাত্র এই ছবির মেয়েটির জন্যে। শুধুই তার জন্যে। সিনেমায় এসে হঠাৎ করেই কেউ এসে মন জয় করে ফেলবে আর দর্শক প্রিয় হবে, এমন ভাবাটা বোকামি। রায়হান রাফীর তাণ্ডবের লিচু বাগান গানটি দেখলাম। গানটা হঠাৎ করে ভালো লাগবে সেটা বলবো না। গানটা শুনতে শুনতে ভালো লাগবে। তবে আমার চোখ ছিল একদম একজন দর্শক এবং পরিচালকের চোখ।’

চায়নিকা চৌধুরী আরো লিখেছেন, ‘গানে সাদা পোশাক পরা অংশটা দারুণ। মনে হয়েছে বোম্বের কোনো ফিল্মের গান। কিন্ত প্রথম অংশের ডান্স এর জায়গায় তার পারফরম্যান্স দেখে আমি রীতিমত মুগ্ধ।আমার চোখে এমন কোরিওগ্রাফিতে ডান্স যথেষ্ট কঠিন। আর এই কঠিন কাজটি এই মেয়েটি রিদমের সাথে সাবলীলভাবে করেছে। যেন তার কাছে এটা কোন ব্যাপারই না। প্রতিটি স্টেপ্স, ড্রেসআপ আর এক্সপ্রেশন, ডান্স এর মুভমেন্ট, রিদম একদম পারফেক্ট। সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে এই ফিল্মের গান সবার সাথে বসে দেখা যায়। মার্জিত।’

গানের ধরন প্রসঙ্গেও চয়নিকা লিখেছেন, ‘এই গানে একটা শটেও ভাল্গারিজম ছিল না। এটি পুরোপুরি একটি কমার্শিয়াল গান, সব কিছুই আছে কিন্তু কোনো আরোপিত দেখানো শটস নেই যা দেখলে বিব্রত হতে হয় সবার সামনে। এসব গানে ইচ্ছা করেই শরীর দেখানোর ব্যাপারগুলো দেখেছি এর আগে। কিন্তু এখানে সবই ছিল খুব ন্যাচারাল, ড্রেসআপ একদমই মেয়েটির জন্য ঠিকঠাক মানে সে ক্যারি করতে পেরেছে, তাকে মানিয়েছে। আর সে যে কত সুন্দর! কত যে সুন্দর লেগেছে তাকে! মায়াবী, গ্ল্যামার সবকিছুই পারফেক্ট।’

পরিচালক চয়নিকা চৌধুরী সাবিলা নূরের অল্প প্রশংসায় ক্ষান্ত হননি। তিনি তার সাহস ও আত্মবিশ্বাসের দিকটিও তুলে আনেন তার লেখনিতে। তিনি লিখেছেন, ‘আমার দেশের এত বড় অনলি ওয়ান একজন মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করে এমন একটি পারফরম্যান্স করা বিশাল ব্যাপার। অনেক নার্ভাস থাকার কথা। যদিও সহশিল্পীর সহযোগিতা, পুরো টিমের সাপোর্ট, ডিরেক্টরের ইনভলবমেন্ট সবই ছিল। তারপরও মনেই হচ্ছিল না সে নতুন, এটাই তার প্রথম।’

সব শেষে সাবিলা নূরকে অভিনন্দন জানিয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘সাবিলা নূর অভিনন্দন তোমাকে । এমন গান তো প্রায় সিনেমায় দেখি। আমার দেখা এই অবধি আমার দেশের এমন একটি গানে তুমিই বেস্ট বেস্ট বেস্ট। সিনেমা তো ঈদের দিনেই দেখব। তার আগেই এই এতটুকু দেখেই আমি মুগ্ধ। আসলে কাজ দিয়েই জবাব দিতে হয় যা তুমি পেরেছ। অনেক অনেক শুভেচ্ছা। অনেক দূর তুমি যাবে এই ফিল্ম ইন্ড্রাষ্ট্রিতে। আমার বিশ্বাস, লেখাটা আসলে শুধুই সাবিলা নূরের জন্যে ছিল।’

রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূর ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।

Tags: ঈদ সিনেমাচয়নিকা চৌধুরীতাণ্ডবপরিচালকরায়হান রাফীলিচুর বাগানেসাবিলা নূরসিনেমা হল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একদিনে দুই দফা কমল সোনার দাম, ভরিতে কমেছে ১২,০১৪ টাকা
  • জামায়াত প্রসঙ্গে কড়া মন্তব্য বিএনপি মহাসচিবের
  • যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে: এসএমপি কমিশনার
  • জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান
  • জামালপুরে তিন আসনে ধানের শীষ ঝুঁকিমুক্ত, দুই আসনে দাড়িঁপাল্লার অবস্থান ভালো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম