Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাবনায় সংখ্যালঘু ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Bangla FMbyBangla FM
১:২৬ pm ০৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনায় সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি এবং তা না দিলে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি তারা নিরাপত্তা ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বুধবার (৪ জুন) বিকেলে শহরের পাথরতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি লিখিত স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অভি রায়, জয়দেব, আকাশ দাস, বিজয় কুমার, শ্যামল রবি দাস, উৎস কুন্ডু প্রমুখ।

তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি চক্র পাথরতলা এলাকার সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীদের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় ক্রমাগত হুমকি, ভয়ভীতি, এমনকি হত্যার হুমকিও দেয়া হচ্ছে। একাধিকবার এলাকায় মব তৈরি করে আতঙ্ক ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা অবিলম্বে চাঁদাবাজ ও হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

Tags: বিক্ষোভ ও মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট, এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা বন্ধ ছিল
  • এসএসসি শুরু, যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন ১৫৪ শিক্ষার্থীর বিশেষ সুবিধা
  • রাবিতে মুক্তিযুদ্ধ সময়কালীন মর্টারশেল উদ্ধার, নিস্ক্রিয় করল পুলিশ
  • মাটিরাঙ্গায় কিশোরীর মৃত্যু ঘিরে বিতর্ক, ধর্ষণ না অভিমান—উত্তপ্ত পাহাড়ি এলাকা
  • ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা, প্রধান আসামিসহ গ্রেফতার ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম