Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দ্বিতীধাপের বৈঠক চলছে

Bangla FMbyBangla FM
৪:৩৫ pm ০২, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসে দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়।

বিকেল সাড়ে তিনটা থেকে বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন রাজনৈতিক দলের নেতারা। পরে পৌনে ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে।

এছাড়াও, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকেও বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করতে দেখা যায়।

এই বৈঠকে গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারাও যোগ দিয়েছেন।

গত ১৯ মে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয়। সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়।

 এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হতে যাচ্ছে। 

গত ২০ মার্চ থেকে জাতীয় ঐকমত্য কমিশন  রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। ১৫ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ চূড়ান্ত করতে কমিশন  কাজ করছে।

Tags: প্রধান উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক
  • ঘুমধুমে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বার্মিজ গরুর হাট: নেপথ্যে যুবলীগ নেতা ও মাদক সিন্ডিকেট
  • হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
  • শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • কাপ্তাইয়ে একই পরিবারে দুই মরণব্যাধি: অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম