Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধামরাইয়ের ধানক্ষেতে হেলিকপ্টারের জরুরি অবতরণ, কাদায় আটকে দুই ঘণ্টা

Bangla FMbyBangla FM
১১:৩৬ am ০১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ঢাকার ধামরাইয়ে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। শনিবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয় ধামরাইয়ের রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি ছেনাইল চকের একটি ধানক্ষেতে। টানা বৃষ্টিতে জমে থাকা কাদা ও পানিতে হেলিকপ্টারটি অবতরণের পরপরই আটকে যায়। প্রায় দুই ঘণ্টা সেখানে কাদা-জলে হেলে পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে হেলিকপ্টারটি নেমে পড়ার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের শতাধিক মানুষ কাদা মাড়িয়ে ঘটনাস্থলে ছুটে যান। হেলিকপ্টার দেখে উৎসুক জনতার ভিড়ে পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে। স্থানীয় ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি অবতরণ করায় হেলিকপ্টারটি কাদা-পানিতে দেবে যায় এবং প্রায় দুই ঘণ্টা সেখানে আটকে থাকে। অবশেষে বিকেল ৫টার দিকে পাইলট নিজেই হেলিকপ্টারটি উড়াতে সক্ষম হন এবং সেখান থেকে রওনা দেন।

তবে হেলিকপ্টারটি কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছিল, সেই বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে কেউ থানাকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ঘটনাটি জানার পর তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এখনও রহস্য রয়ে গেছে হেলিকপ্টারের পরিচয় ও গন্তব্য নিয়ে। তবে গ্রামবাসীদের কাছে এটি নিঃসন্দেহে এক স্মরণীয় ঘটনার রূপ নিয়েছে।

Tags: ধামরাইয়ের ধানক্ষেতে হেলিকপ্টারের জরুরি অবতরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম