Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে প্রথমবারের মতো শুরু পালানাট্য প্রযোজনা কর্মশালা

Bangla FMbyBangla FM
৩:৪৯ pm ৩০, মে ২০২৫
in শিল্প-সাহিত্য
A A
0

বরিশাল অফিস :: বরিশালে প্রথমবারের মতো প্রযোজনা ভিত্তিক পালানাট্য কর্মশালার আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি। মাসব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কর্মশালায় বরিশাল মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় ৫০ জন সংস্কৃতি কর্মী অংশ নিয়েছেন।

শুক্রবার (২৭ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নির্বাহী পর্ষদের সদস্য অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক নিয়াজ মাহমুদ চন্দ্রদ্বীপ, সময় টেলিভিশনের ব্যুরো চীফ অপূর্ব অপু এবং জেলা জাসাসের সভাপতি এস.এম সাব্বির নেওয়াজ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের খ্যাতনামা পালাকার সায়িক সিদ্দিকী। মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।

এই আয়োজনকে ঘিরে বরিশালের সংস্কৃতি অঙ্গনে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন পরে এমন আয়োজনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, পালানাট্য যেমন বাংলার ঐতিহ্য, তেমনি এর প্রযোজনা শেখার মাধ্যমে নতুন প্রজন্ম এই সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

এই কর্মশালার মূল লক্ষ্য হলো বাংলার ঐতিহ্যবাহী পালানাট্যকে আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরা। পালাগানের চর্চা ও প্রযোজনার মাধ্যমে তরুণ সমাজের মাঝে শেকড়ের টান, আঞ্চলিক ভাষার মর্যাদা, মমত্ববোধ ও সংস্কৃতি চর্চার ধারা জাগিয়ে তোলা। বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পরূপকে আধুনিকভাবে উপস্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত রাখা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
  • হাদি হত্যা: ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিল এনআইএ
  • জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ অধ্যাদেশে সংসদীয় কমিটির সায়
  • মানহীন ক্লিনিকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম