Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাপানের সঙ্গে ১০৬ কোটি ডলারের চুক্তি: প্রেস সচিব

Bangla FMbyBangla FM
৭:০৭ am ৩০, মে ২০২৫
in অর্থনীতি
A A
0
জাপান বাংলাদেশ

জাপান বাংলাদেশ

বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ ও অনুদান দিচ্ছে জাপান সরকার। এই সহায়তার বর্তমান বাজারমূল্য প্রায় ১৩ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সহায়তার এই প্যাকেজে রয়েছে বাজেট সহযোগিতা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষা খাতে বৃত্তির জন্য অনুদান।

শুক্রবার (৩০ মে) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফরে রয়েছেন।

বাংলাদেশকে আর্থিক সহায়তার বিস্তারিত ঋণের বিষয়ে প্রেস সচিব জানান, বাজেট সহায়তা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে ৪১ কোটি ৮ লাখ মার্কিন ডলার, রেলপথ উন্নয়ন জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রুটে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে ৬৪ কোটি ১০ লাখ ডলার এবং শিক্ষা খাতে বৃত্তি অনুদান ৪২ লাখ ডলার সহায়তা পাবেন।

জাপান বহুদিন ধরেই বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে নানা অবকাঠামো, প্রযুক্তি ও সামাজিক খাতে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে দেশটি। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) পরে জাপান বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দ্বিপাক্ষিক ঋণদাতা।

জাপানি ঋণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—নিম্ন সুদের হার এবং দীর্ঘ সময়সীমার মধ্যে পরিশোধের সুযোগ। সাধারণত এই ধরনের ঋণের মেয়াদ থাকে ৩০ থেকে ৪০ বছর।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) জাপান বাংলাদেশকে মোট ৯০ কোটি ৪৫ লাখ ডলারের ঋণ ছাড় করেছে, যা ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে।

এই সহায়তাকে সরকার ও অর্থনীতিবিদরা বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং অবকাঠামো উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

Tags: জাপানডলারপ্রেস সচিববাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম