Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যে খুনি মায়েদের বুক খালি করেছে, তার বিচার চাই:  সারজিস আলম

Bangla FMbyBangla FM
১১:৩১ am ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0
সারজিস আলম

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “যে আশাগুলোর জন্য তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, এখন সময় এসেছে সেই সিস্টেমগুলোর সংস্কার দেখার।” সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার ডিবি রোডে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যে খুনি ক্ষমতায় টিকে থাকতে হাজারের বেশি মায়ের বুক খালি করেছে, ভাই-বোনদের হত্যা করেছে — তার বিচার এই দেশের মাটিতে হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার যেন এমন ভুল না করে যে বিচার শেষ না করে দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে চলে যায়।”

দুর্নীতি দমন কমিশনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এ দেশে বড় বড় অফিস আছে, যেমন দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু গত ১৬ বছরে সেটাই হয়ে উঠেছিল দুর্নীতির আখড়া। এটি রাজনৈতিক ফায়দা তোলার যন্ত্রে পরিণত হয়েছিল।”

পথসভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সারজিস আলমের বক্তব্যে স্পষ্ট হয়, জাতীয় নাগরিক পার্টি দেশে জবাবদিহিতা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করতে চায়।

Tags: জাতীয় নাগরিক পার্টিনীলফামারীসারজিস আলমহত্যাবিচার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি
  • আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস
  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
  • সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম