Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি

Bangla FMbyBangla FM
৭:৪৪ am ২৩, মে ২০২৫
in বিশ্ব
A A
0
ইন্দোনেশিয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত

ইন্দোনেশিয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মাঝরাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে এলাকাটি। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে বেংকুলু প্রদেশের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতি সংস্থা (BMKG) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে। সংস্থাটি আশ্বস্ত করেছে যে, এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (BNPB) মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানান, কম্পনের প্রভাবে বেংকুলু শহর ও আশপাশের এলাকায় অন্তত ১৪০টি বসতবাড়ি ও ছয়টি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আটটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া। এর আগেও দেশটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামির অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে শতাধিক প্রাণহানি ঘটে। আর ২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারায় দুই হাজারের বেশি মানুষ।

ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পাঠিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Tags: ইন্দোনেশিয়াক্ষয়ক্ষতিজরিপ সংস্থাজাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাভূমিকম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেপ্তার
  • উজিরপুরে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ
  • ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা
  • কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম